দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন নয়। নায়িকা দীপিকা পাড়ুকোন নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার দাবি তোলার পর বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল তীব্র আলোচনা। এমনকি এই অবস্থানের কারণে সিনেমা থেকে বাদ পড়ার কথাও সামনে এসেছিল তার। সেই বিতর্কের আবহেই এবার টানা ১৮ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘ভাইব’-এর শুটিং দ্রুত শেষ করতে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত সেটে ছিলেন প্রীতি। তবে বিষয়টি যে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। বরং সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ থেকেই নিজের ইচ্ছায় এত দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রীতি জানান, সিনেমাটির কাজ শেষ করেই যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।”

তবে টানা এত দীর্ঘ সময় কাজ করা সহজ ছিল না বলেও জানিয়েছেন প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা কুণাল খেমু। ‘ভাইব’-এর আগে ২০২৪ সালে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন প্রীতি জিনতা। এর আগে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি।

ব্যক্তিজীবনেও এই সময়টায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন প্রীতি। ২০১৫ সালের শেষ দিকে তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরের বছর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে জিন গুডএনাফকে বিয়ে করেন অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা। প্রীতির স্বামী জিন গুডএনাফ সেখানে ব্যবসা করেন।

পরে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন প্রীতি। বর্তমানে সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে ভারত এসে অভিনয়ের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। আর সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদই তাকে ‘ভাইব’-এর শুটিংয়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন নয়। নায়িকা দীপিকা পাড়ুকোন নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার দাবি তোলার পর বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল তীব্র আলোচনা। এমনকি এই অবস্থানের কারণে সিনেমা থেকে বাদ পড়ার কথাও সামনে এসেছিল তার। সেই বিতর্কের আবহেই এবার টানা ১৮ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘ভাইব’-এর শুটিং দ্রুত শেষ করতে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত সেটে ছিলেন প্রীতি। তবে বিষয়টি যে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। বরং সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ থেকেই নিজের ইচ্ছায় এত দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রীতি জানান, সিনেমাটির কাজ শেষ করেই যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।”

তবে টানা এত দীর্ঘ সময় কাজ করা সহজ ছিল না বলেও জানিয়েছেন প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা কুণাল খেমু। ‘ভাইব’-এর আগে ২০২৪ সালে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন প্রীতি জিনতা। এর আগে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি।

ব্যক্তিজীবনেও এই সময়টায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন প্রীতি। ২০১৫ সালের শেষ দিকে তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরের বছর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে জিন গুডএনাফকে বিয়ে করেন অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা। প্রীতির স্বামী জিন গুডএনাফ সেখানে ব্যবসা করেন।

পরে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন প্রীতি। বর্তমানে সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে ভারত এসে অভিনয়ের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। আর সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদই তাকে ‘ভাইব’-এর শুটিংয়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com