সাজ যেমন ব্যতিক্রম, ক্যাপশনেও সেই বার্তা দিলেন ফারিয়া। লিখলেন একটি বাক্য, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’

অবশ্য ফারিয়ার এই ব্যতিক্রম রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার অনুসারীরা। কেউ ইতিবাচক বলছেন, তো কেউ দিচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এক অনুসারীর মন্তব্য এরকম, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক’; আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে’। এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছে। তবে কোনো মন্তব্যেই ভ্রূক্ষেপ করেন না তিনি।
পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি।
নুসরাত ফারিয়া। ছবি : অভিনেত্রীর ফেসবুক
ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের নির্মাণে এই সিনেমার শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে তার সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধন।








