ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ সদর উপজেলা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। এ সময় পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জ ডিআইজি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, জনাব ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, এস. এম. জিলানী,জেলা প্রশাসক মো.আরিফ- উজ্জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর। সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক এই প্রত্যাশা গোপালগঞ্জ জেলা পুলিশের।
পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জ ডিআইজি পূজা উদযাপন ফ্রন্ট এবং পূজা মণ্ডপ কমিটি এবং ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।








