শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মা হওয়ার পর শারীরিক গড়নে স্বাভাবিক পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এ পরিবর্তন নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন তিনি। এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী। তবে এবার সমালোচনা ও নেতিবাচক মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্যাটরিনা।

এ সময় ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। এবার যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ক্যাটরিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও মন্তব্য থাকে। এসব যেন মানুষের আত্মমর্যাদা কিংবা নিজের মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সেদিকে সতর্ক থাকা জরুরি। কারণ, সেখানে অসংখ্য মানুষের অসংখ্য মতামত প্রকাশ পায়।

তার ভাষ্য, সব মন্তব্যের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে।

সমালোচনাকে সবসময় গুরুত্ব দেওয়ার বিপদ সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, অন্যরা কী বলছে, তার প্রতিক্রিয়া জানাতেই যদি একজন মানুষ ব্যস্ত হয়ে পড়েন, তাহলে একসময় তিনি নিজেকে স্থবির মনে করতে পারেন। প্রতিটি মন্তব্য বা সমালোচনাকে যদি নির্দেশনা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে জীবনে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের পরিবর্তনকে গ্রহণ করার ওপরও গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। তার মতে, আত্মবিশ্বাস কিংবা নিজের সম্পর্কে মানুষের ধারণা সবসময় একই অবস্থায় থাকে না। কখনো নিজেকে খুব ভালো অবস্থানে মনে হতে পারে, আবার কখনো নিজের প্রতিই ইতিবাচক থাকা কঠিন হয়ে উঠতে পারে।

ক্যাটরিনা আরও বলেন, ব্যক্তিগত বিকাশ ও আত্ম-উন্নয়ন কোনো এককালীন বিষয় নয়; এটি চলমান একটি প্রক্রিয়া। তাই সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্যেও নিজের প্রকৃত সত্তার প্রতি সৎ থাকা জরুরি।

জীবনের উত্থান-পতন নিয়ে অতিরিক্ত চাপ না নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তার মতে, অনুভূতি ও পরিস্থিতি সময়ের সঙ্গে বদলাতে পারে। এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারাই নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করার একটি গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখ্য, বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন তিনি। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমারই দায়

» নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

» প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

» খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

» দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

» তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

» আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

» স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী

» আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মা হওয়ার পর শারীরিক গড়নে স্বাভাবিক পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এ পরিবর্তন নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন তিনি। এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী। তবে এবার সমালোচনা ও নেতিবাচক মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্যাটরিনা।

এ সময় ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। এবার যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ক্যাটরিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও মন্তব্য থাকে। এসব যেন মানুষের আত্মমর্যাদা কিংবা নিজের মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সেদিকে সতর্ক থাকা জরুরি। কারণ, সেখানে অসংখ্য মানুষের অসংখ্য মতামত প্রকাশ পায়।

তার ভাষ্য, সব মন্তব্যের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে।

সমালোচনাকে সবসময় গুরুত্ব দেওয়ার বিপদ সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, অন্যরা কী বলছে, তার প্রতিক্রিয়া জানাতেই যদি একজন মানুষ ব্যস্ত হয়ে পড়েন, তাহলে একসময় তিনি নিজেকে স্থবির মনে করতে পারেন। প্রতিটি মন্তব্য বা সমালোচনাকে যদি নির্দেশনা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে জীবনে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের পরিবর্তনকে গ্রহণ করার ওপরও গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। তার মতে, আত্মবিশ্বাস কিংবা নিজের সম্পর্কে মানুষের ধারণা সবসময় একই অবস্থায় থাকে না। কখনো নিজেকে খুব ভালো অবস্থানে মনে হতে পারে, আবার কখনো নিজের প্রতিই ইতিবাচক থাকা কঠিন হয়ে উঠতে পারে।

ক্যাটরিনা আরও বলেন, ব্যক্তিগত বিকাশ ও আত্ম-উন্নয়ন কোনো এককালীন বিষয় নয়; এটি চলমান একটি প্রক্রিয়া। তাই সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্যেও নিজের প্রকৃত সত্তার প্রতি সৎ থাকা জরুরি।

জীবনের উত্থান-পতন নিয়ে অতিরিক্ত চাপ না নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তার মতে, অনুভূতি ও পরিস্থিতি সময়ের সঙ্গে বদলাতে পারে। এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারাই নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করার একটি গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখ্য, বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন তিনি। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com