তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গে ‘বরবাদ’- এ অভিনয় করেও বেশ সফল হন তিনি। পরে টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আলোচনায় থাকলেও পর্দার এই অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়।অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে কাজের সময়েও বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।

কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি।

নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা।

জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

» কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৫জন আটক

» আখতারুজ্জামানের রিমান্ড মঞ্জুর

» রাড্ডাকাণ্ডে রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে আওলাদ গ্রেফতার

» ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এমন দাবি?

» বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

» হোয়াটসঅ্যাপ চ্যাট লিক নিয়ে চিন্তা? চালু করুন এই ৩টি প্রাইভেসি সেটিংস

» তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

» রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ১জন গ্রেপ্তার

» ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গে ‘বরবাদ’- এ অভিনয় করেও বেশ সফল হন তিনি। পরে টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আলোচনায় থাকলেও পর্দার এই অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়।অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে কাজের সময়েও বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।

কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি।

নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা।

জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com