‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন।
এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি।প্রতিদিন একই রুটিনে বাঁচলে অস্থিরতা কাজ করে : আনিসুল হক বরুণ
কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার নেপথ্যে দলটির বড় দুই নেতাকে কৃতিত্ব দিলেন কোয়েল। তার ভাষ্য, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’

তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন অভিনেত্রী। এবার তো দলই পাল্টে নিলেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে দেদার। সে বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন।
এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি।প্রতিদিন একই রুটিনে বাঁচলে অস্থিরতা কাজ করে : আনিসুল হক বরুণ
কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার নেপথ্যে দলটির বড় দুই নেতাকে কৃতিত্ব দিলেন কোয়েল। তার ভাষ্য, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’

তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন অভিনেত্রী। এবার তো দলই পাল্টে নিলেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে দেদার। সে বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com