সেঞ্চুরিয়নে বৃষ্টি, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস হতে দেরি

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সকাল থেকেই বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। ফলে যথাসময়ে খেলা শুরু নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। মাঠের পিচ, আশপাশের এলাকা ও বোলারদের রানআপের জায়গা কাভারে ঢেকে রেখেছেন মাঠকর্মীরা।

টি স্পোর্টসের সরাসরি সম্প্রচারে দেখা যায়, নির্ধারিত সময়েও দক্ষিণ আফ্রিকা দল স্টেডিয়ামে পৌঁছায়নি। অন্যদিকে আম্পায়াররা ছাতা নিয়ে মাঠে নেমে খেলার পরিবেশ ও মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেঞ্চুরিয়নে তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ খেলার উপযোগী হতে আরও সময় লাগতে পারে।

গুগল ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টার মধ্যে বৃষ্টি থামতে পারে। তবে রাত ৩টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই এখন স্বাগতিকদের লক্ষ্য।

সেঞ্চুরিয়নে এর আগে মাত্র একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

» যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

» ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

» সেঞ্চুরিয়নে বৃষ্টি, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস হতে দেরি

» পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি

» বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

» ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯

» হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

» রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক

» উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেঞ্চুরিয়নে বৃষ্টি, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস হতে দেরি

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সকাল থেকেই বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। ফলে যথাসময়ে খেলা শুরু নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। মাঠের পিচ, আশপাশের এলাকা ও বোলারদের রানআপের জায়গা কাভারে ঢেকে রেখেছেন মাঠকর্মীরা।

টি স্পোর্টসের সরাসরি সম্প্রচারে দেখা যায়, নির্ধারিত সময়েও দক্ষিণ আফ্রিকা দল স্টেডিয়ামে পৌঁছায়নি। অন্যদিকে আম্পায়াররা ছাতা নিয়ে মাঠে নেমে খেলার পরিবেশ ও মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেঞ্চুরিয়নে তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ খেলার উপযোগী হতে আরও সময় লাগতে পারে।

গুগল ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টার মধ্যে বৃষ্টি থামতে পারে। তবে রাত ৩টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই এখন স্বাগতিকদের লক্ষ্য।

সেঞ্চুরিয়নে এর আগে মাত্র একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com