১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা বালান অভিনীত ও সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি প্রথম কিস্তি যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, এবার তার সিক্যুয়েল ঘোষণার খবরটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে আলোচনা।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন এই সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্র, কলাকুশলী বা মুক্তির তারিখ নিয়ে এখনই সব তথ্য প্রকাশ করতে নারাজ তিনি। আলাপকালে একতা জানান, এবার তার কাছে এমন একটি শক্তিশালী গল্প রয়েছে যা তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে আছেন।

প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও তার সাহসিকতাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তা স্মরণ করে প্রযোজক বলেন, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, তিনি তাকে নিজের মতো করে বাঁচতে দেখেছেন এবং সিল্ক সবসময়ই নিজের সত্তাকে উদযাপন করতেন।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মূল ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা বালান। এছাড়া নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের মতো তারকারাও ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা বালান অভিনীত ও সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি প্রথম কিস্তি যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, এবার তার সিক্যুয়েল ঘোষণার খবরটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে আলোচনা।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন এই সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্র, কলাকুশলী বা মুক্তির তারিখ নিয়ে এখনই সব তথ্য প্রকাশ করতে নারাজ তিনি। আলাপকালে একতা জানান, এবার তার কাছে এমন একটি শক্তিশালী গল্প রয়েছে যা তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে আছেন।

প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও তার সাহসিকতাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তা স্মরণ করে প্রযোজক বলেন, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, তিনি তাকে নিজের মতো করে বাঁচতে দেখেছেন এবং সিল্ক সবসময়ই নিজের সত্তাকে উদযাপন করতেন।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মূল ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা বালান। এছাড়া নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের মতো তারকারাও ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com