বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে শুরু করতে চান তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজেদের সম্পর্ক নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন আকৃতি।

চলতি বছরের মার্চে বাগদান সেরেছিলেন পৃথ্বী ও আকৃতি। তবে সেপ্টেম্বরে সেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবরে আলোচনার সৃষ্টি হলেও এবার আকৃতির নতুন ঘোষণায় সামনে এসেছে সম্পর্ক জোড়া লাগানোর খবর।

গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি জানান, কাছের কিছু মানুষের মতামত তাঁদের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। সেই প্রভাবেই তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আকৃতির ভাষ্য, সম্পর্ক নিয়ে যাঁদের মতামতকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, তাঁরা নিজেদের তাঁদের দুজনের চেয়েও বেশি জানেন বলে মনে করতেন। এতে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন বলে মনে করছেন অভিনেত্রী।

বিবৃতিতে আকৃতি বলেন, ‘বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

তবে এবার নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির বক্তব্য অনুযায়ী, আগের ভুল বোঝাবুঝি কাটিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ায় নতুন করে একসঙ্গে পথ চলতে চাইছেন তাঁরা।

আকৃতির সেই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন পৃথ্বী শ। তাঁর এই পদক্ষেপেও স্পষ্ট হয়েছে, সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্তে দুজনেরই সম্মতি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

» প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

» জামালপুরে জাতীয় তামাক মুক্ত দিবস পালিত

» জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

» ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি

» আগৈলঝাড়ায় ৩৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে 

» বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

» টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

» শত নির্যাতনের পরও আদর্শ থেকে বিচ্যুত হননি সালাহউদ্দিন আহমেদ: রিজভী

»  ফেলে যাওয়া ব্যাগ থেকে  দেশীয় তৈরি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে শুরু করতে চান তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজেদের সম্পর্ক নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন আকৃতি।

চলতি বছরের মার্চে বাগদান সেরেছিলেন পৃথ্বী ও আকৃতি। তবে সেপ্টেম্বরে সেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবরে আলোচনার সৃষ্টি হলেও এবার আকৃতির নতুন ঘোষণায় সামনে এসেছে সম্পর্ক জোড়া লাগানোর খবর।

গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি জানান, কাছের কিছু মানুষের মতামত তাঁদের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। সেই প্রভাবেই তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আকৃতির ভাষ্য, সম্পর্ক নিয়ে যাঁদের মতামতকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, তাঁরা নিজেদের তাঁদের দুজনের চেয়েও বেশি জানেন বলে মনে করতেন। এতে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন বলে মনে করছেন অভিনেত্রী।

বিবৃতিতে আকৃতি বলেন, ‘বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

তবে এবার নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির বক্তব্য অনুযায়ী, আগের ভুল বোঝাবুঝি কাটিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ায় নতুন করে একসঙ্গে পথ চলতে চাইছেন তাঁরা।

আকৃতির সেই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন পৃথ্বী শ। তাঁর এই পদক্ষেপেও স্পষ্ট হয়েছে, সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্তে দুজনেরই সম্মতি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com