নরসিংদী প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। তিনি বক্তব্য বলেন
তরুণদের হাত ধরে আসবে সামাজিক উন্নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল নিরাপত্তা বজায় রাখা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিষয় আলোচনা করা হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট (JAAGO Foundation Trust), প্ল্যান ইন্টারন্যাশনাল (Plan International) এবং নেদারল্যান্ডস সরকারের (Kingdom of the Netherlands) যৌথ সহযোগিতায় শান্তিময় যুব সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করে।








