স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা, গণতান্ত্রিক ধারা জোরদারকরণ এবং সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশটির অত্যন্ত সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।বিগত সময়কালের শাসনব্যবস্থা ও বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। তবে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের সেই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলেও জানান স্পিকার।

দেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রসঙ্গে স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে এদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহায়তা কামনা করেন তিনি।

ইউনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক আরও সুদৃঢ় ও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি সমন্বিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সর্বদাই প্রস্তুত। বিশেষ করে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে লিঙ্গ-সমতা নীতি বাস্তবায়ন এবং একটি আধুনিক ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে ইউএনডিপি বিশেষভাবে আগ্রহী।

বৈঠকে প্রতিনিধিদল বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি নিরাপত্তা ইস্যু নিয়ে ফলপ্রসূ মত বিনিময় করেন।

স্পিকার জানান, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং প্রতিটি বিলের আলোচনায় তাদের স্বাধীন মতামত প্রকাশ করছে। একইসঙ্গে তিনি নারী সংসদ সদস্যদের প্রশংসা করে বলেন, বর্তমান সংসদের নারী সংসদ সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সংসদীয় কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসনীয়।

এই প্রসঙ্গে স্পিকার একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা উল্লেখ করে জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে আগামী চার বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সৌজন্য বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমারই দায়

» নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

» প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

» খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

» দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

» তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

» আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

» স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী

» আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা, গণতান্ত্রিক ধারা জোরদারকরণ এবং সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশটির অত্যন্ত সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।বিগত সময়কালের শাসনব্যবস্থা ও বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। তবে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের সেই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলেও জানান স্পিকার।

দেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রসঙ্গে স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে এদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহায়তা কামনা করেন তিনি।

ইউনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক আরও সুদৃঢ় ও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি সমন্বিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সর্বদাই প্রস্তুত। বিশেষ করে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে লিঙ্গ-সমতা নীতি বাস্তবায়ন এবং একটি আধুনিক ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে ইউএনডিপি বিশেষভাবে আগ্রহী।

বৈঠকে প্রতিনিধিদল বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি নিরাপত্তা ইস্যু নিয়ে ফলপ্রসূ মত বিনিময় করেন।

স্পিকার জানান, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং প্রতিটি বিলের আলোচনায় তাদের স্বাধীন মতামত প্রকাশ করছে। একইসঙ্গে তিনি নারী সংসদ সদস্যদের প্রশংসা করে বলেন, বর্তমান সংসদের নারী সংসদ সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সংসদীয় কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসনীয়।

এই প্রসঙ্গে স্পিকার একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা উল্লেখ করে জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে আগামী চার বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সৌজন্য বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com