আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হক (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ এই দুই নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। তিনি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসার, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে ও উলামায়ে কেরামের মহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দ্বীন ও মিল্লাতের জন্য তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নেতৃদ্বয় আরও বলেন, “আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খিদমত কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন।”

শোকবার্তায় তাঁরা মরহুমের শোকাহত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের ‘সবে জামিল’ বা সুন্দর ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমারই দায়

» নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

» প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

» খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

» দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

» তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

» আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

» স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী

» আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হক (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ এই দুই নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। তিনি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসার, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে ও উলামায়ে কেরামের মহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দ্বীন ও মিল্লাতের জন্য তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নেতৃদ্বয় আরও বলেন, “আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খিদমত কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন।”

শোকবার্তায় তাঁরা মরহুমের শোকাহত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের ‘সবে জামিল’ বা সুন্দর ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com