ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, আধুনিক ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করতে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় (upay)।

চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল।

এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ আরও এগিয়ে নেবে উপায়। এর লক্ষ্য শুধু লেনদেন সহজ করা নয়, বরং গ্রাহকদের সঞ্চয়, আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা পাওয়ার সুযোগ তৈরি করা।

প্রযুক্তির সঠিক ব্যবহার ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে উপায় তার ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চায়। বিশেষ করে সহজে ব্যবহারযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও অর্থবহ করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট এবং টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। ওপাস টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপায়ের এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা তৈরি, গ্রাহকদের জন্য আরও কার্যকর সমাধান নিয়ে আসা এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম

» সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

» প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা

» ‘কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জুলাই সনদে সই করেছিল জামায়াত?’

» আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

» সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

» ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআইয়ের (IFPRI) উদ্যোগেকৃষকরা পাবেন ডিজিটাল অর্থায়নের সুবিধা

» আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা

» বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

» ইসলামপুরের সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, আধুনিক ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করতে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় (upay)।

চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল।

এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ আরও এগিয়ে নেবে উপায়। এর লক্ষ্য শুধু লেনদেন সহজ করা নয়, বরং গ্রাহকদের সঞ্চয়, আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা পাওয়ার সুযোগ তৈরি করা।

প্রযুক্তির সঠিক ব্যবহার ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে উপায় তার ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চায়। বিশেষ করে সহজে ব্যবহারযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও অর্থবহ করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট এবং টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। ওপাস টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপায়ের এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা তৈরি, গ্রাহকদের জন্য আরও কার্যকর সমাধান নিয়ে আসা এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com