তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ স্কিম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং শাখা
এবং ফেনীর ছাগলনাইয়া শাখায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক
ব্যাংক।

নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য আবেদন করতে উৎসাহিত করা এবং
আবেদনের পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করতেই এই সভার আয়োজন করা হয়। দুই উপজেলাতেই এ কর্মসূচির লিড ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

চলতি বছরের ৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠান দুটিতে ১১০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, যুব উন্নয়ন সংস্থার সদস্য এবং ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।

সভায় স্কিমের উদ্দেশ্য, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং বাছাই প্রক্রিয়া বিস্তারিতভাবে
তুলে ধরা হয়। আয়োজকরা সেখানে আবেদনপত্রও বিতরণ করেন, যাতে আগামী ১৫ অক্টোবর
আবেদনের শেষ সময়ের আগেই আগ্রহী উদ্যোক্তারা উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে
আবেদনসংক্রান্ত নানা প্রশ্নের সরাসরি উত্তর পান।

বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত ও যাচাই-বাছাই শেষে অর্থায়ন নিশ্চিত করা। এই স্কিমের আওতায় নির্বাচিত আবেদনকারীরা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত মিশ্র অর্থায়ন (ব্লেন্ডেড ফাইন্যান্সিং) পেতে পারেন, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকার ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকার অনুদান। প্রথম ধাপে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলার মধ্যে বানিয়াচং ও ছাগলনাইয়া অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড
করতে পারবেন এবং তা পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

এই কার্যক্রম শুধু অর্থায়নেই সীমাবদ্ধ নয়। তরুণ উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তুলতে
‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সক্ষমতা বৃদ্ধিতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। সব আবেদনকারীকে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে, আর নির্বাচিত উদ্যোক্তারা পাবেন ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারজাতকরণের সুবিধা।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক
রেফাত উল্লাহ খান বলেন, “যাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক অর্থায়নে
প্রবেশাধিকার নেই, সেসব উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল ব্র্যাক ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচি তরুণ উদ্যোক্তাদের প্রতি আমাদের সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।

এর আওতায় উদ্যোক্তাদের প্রাথমিক বিকাশকালে অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও মেন্টরিং
দেওয়া হবে, যাতে তারা উদীয়মান ব্যবসায়িক ধারণাকে সফল ব্যবসায় রূপান্তর করতে পারেন। তরুণ উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সারা দেশে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমন সৃজনশীল কাজ চালিয়ে যেতে চাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

» স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত

» বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের

» সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা

» অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক

» জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত

» সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

» দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

» রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম

» বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ স্কিম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং শাখা
এবং ফেনীর ছাগলনাইয়া শাখায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক
ব্যাংক।

নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য আবেদন করতে উৎসাহিত করা এবং
আবেদনের পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করতেই এই সভার আয়োজন করা হয়। দুই উপজেলাতেই এ কর্মসূচির লিড ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

চলতি বছরের ৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠান দুটিতে ১১০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, যুব উন্নয়ন সংস্থার সদস্য এবং ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।

সভায় স্কিমের উদ্দেশ্য, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং বাছাই প্রক্রিয়া বিস্তারিতভাবে
তুলে ধরা হয়। আয়োজকরা সেখানে আবেদনপত্রও বিতরণ করেন, যাতে আগামী ১৫ অক্টোবর
আবেদনের শেষ সময়ের আগেই আগ্রহী উদ্যোক্তারা উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে
আবেদনসংক্রান্ত নানা প্রশ্নের সরাসরি উত্তর পান।

বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত ও যাচাই-বাছাই শেষে অর্থায়ন নিশ্চিত করা। এই স্কিমের আওতায় নির্বাচিত আবেদনকারীরা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত মিশ্র অর্থায়ন (ব্লেন্ডেড ফাইন্যান্সিং) পেতে পারেন, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকার ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকার অনুদান। প্রথম ধাপে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলার মধ্যে বানিয়াচং ও ছাগলনাইয়া অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড
করতে পারবেন এবং তা পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

এই কার্যক্রম শুধু অর্থায়নেই সীমাবদ্ধ নয়। তরুণ উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তুলতে
‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সক্ষমতা বৃদ্ধিতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। সব আবেদনকারীকে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে, আর নির্বাচিত উদ্যোক্তারা পাবেন ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারজাতকরণের সুবিধা।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক
রেফাত উল্লাহ খান বলেন, “যাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক অর্থায়নে
প্রবেশাধিকার নেই, সেসব উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল ব্র্যাক ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচি তরুণ উদ্যোক্তাদের প্রতি আমাদের সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।

এর আওতায় উদ্যোক্তাদের প্রাথমিক বিকাশকালে অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও মেন্টরিং
দেওয়া হবে, যাতে তারা উদীয়মান ব্যবসায়িক ধারণাকে সফল ব্যবসায় রূপান্তর করতে পারেন। তরুণ উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সারা দেশে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমন সৃজনশীল কাজ চালিয়ে যেতে চাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com