সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য পণ্য উৎপাদন ও
বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং বাংলাদেশের প্রান্তিক
জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ একটি সমঝোতা স্মারক
স্বাক্ষর করেছে। দেশের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে
সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
২৩ সেপ্টেম্বর ২০২৬ স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর
থাকবে। কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের
সহজপ্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করাই এ
উদ্যোগের লক্ষ্য।
এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠান দুটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মা ও
শিশুর সুস্থতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে। এই অংশীদারত্ব
ফ্রেন্ডশিপ কমিউনিটি মেডিকেইডস (এফসিএম)-এর উদ্যোক্তা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে
সহায়তা করবে। কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ এবং
নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের
ডিরেক্টর, কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স, জিশান বায়েজিদ রহমান এবং
ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল অ্যান্ড সিএফও, মুহাম্মদ শামীম রেজা।
এই উদ্যোগের মাধ্যমে দেশের ২০টিরও বেশি জেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ৪২ হাজার
মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সাতক্ষীরা, শ্যামনগর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা,
খুলনা, বাগেরহাট, মংলা, বরিশাল, লক্ষ্মীপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, দক্ষিণ সুরমা,
চাঁদপুর, হবিগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও পাবনায় কার্যক্রমটি পরিচালিত হবে।
উদ্যোগটি বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করবেন ফ্রেন্ডশিপের ৬৯০ জন
কমিউনিটি স্বাস্থ্যকর্মী। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করে তাঁরা স্বাস্থ্য ও
পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ
করতে সহায়তা করবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচার সাবান,
ডিশওয়াশিং বার, টয়লেট ক্লিনার, টুথপেস্ট, গোসলের সাবান ও হ্যান্ডওয়াশ।
ফ্রেন্ডশিপের তৃণমূল পর্যায়ের বিস্তৃত নেটওয়ার্ক এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রমে
ইউনিলিভার বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অংশীদারত্ব বিশেষ করে নারী ও শিশুদের
মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে কাজ করবে। সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর
সক্রিয় সম্পৃক্ততা এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করার মাধ্যমে

প্রেস বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ভালো অভ্যাস গড়ে তোলাই
এই উদ্যোগের লক্ষ্য।
এই অংশীদারত্ব ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের দেশের দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকারেরই
প্রতিফলন। এসব অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় জ্ঞান, পণ্য ও সহায়তা লাভের সুযোগ বিস্তৃত
করার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনযাপনে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা

» পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

» সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

» ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘

» আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

» দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

» বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

» সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

» নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য পণ্য উৎপাদন ও
বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং বাংলাদেশের প্রান্তিক
জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ একটি সমঝোতা স্মারক
স্বাক্ষর করেছে। দেশের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে
সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
২৩ সেপ্টেম্বর ২০২৬ স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর
থাকবে। কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের
সহজপ্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করাই এ
উদ্যোগের লক্ষ্য।
এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠান দুটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মা ও
শিশুর সুস্থতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে। এই অংশীদারত্ব
ফ্রেন্ডশিপ কমিউনিটি মেডিকেইডস (এফসিএম)-এর উদ্যোক্তা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে
সহায়তা করবে। কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ এবং
নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের
ডিরেক্টর, কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স, জিশান বায়েজিদ রহমান এবং
ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল অ্যান্ড সিএফও, মুহাম্মদ শামীম রেজা।
এই উদ্যোগের মাধ্যমে দেশের ২০টিরও বেশি জেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ৪২ হাজার
মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সাতক্ষীরা, শ্যামনগর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা,
খুলনা, বাগেরহাট, মংলা, বরিশাল, লক্ষ্মীপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, দক্ষিণ সুরমা,
চাঁদপুর, হবিগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও পাবনায় কার্যক্রমটি পরিচালিত হবে।
উদ্যোগটি বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করবেন ফ্রেন্ডশিপের ৬৯০ জন
কমিউনিটি স্বাস্থ্যকর্মী। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করে তাঁরা স্বাস্থ্য ও
পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ
করতে সহায়তা করবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচার সাবান,
ডিশওয়াশিং বার, টয়লেট ক্লিনার, টুথপেস্ট, গোসলের সাবান ও হ্যান্ডওয়াশ।
ফ্রেন্ডশিপের তৃণমূল পর্যায়ের বিস্তৃত নেটওয়ার্ক এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রমে
ইউনিলিভার বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অংশীদারত্ব বিশেষ করে নারী ও শিশুদের
মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে কাজ করবে। সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর
সক্রিয় সম্পৃক্ততা এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করার মাধ্যমে

প্রেস বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ভালো অভ্যাস গড়ে তোলাই
এই উদ্যোগের লক্ষ্য।
এই অংশীদারত্ব ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের দেশের দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকারেরই
প্রতিফলন। এসব অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় জ্ঞান, পণ্য ও সহায়তা লাভের সুযোগ বিস্তৃত
করার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনযাপনে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com