পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা ভালো করেই জানে ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না, তাই তারা শিবিরকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের সমর্থন করে না, সে বিষয়ে ছাত্রদল নিজেরাও পুরোপুরি সচেতন। ফলে পরাজয়ের শঙ্কায় তারা নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে।

ডাকসু জিএস দ্রুত ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাড় ক্ষয় রোগ প্রতিরোধ জরুরি

» নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রমাণ ছাড়া কাউকে অপরাধী মনে করা পাপ: ইসলাম

» ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি থেকে সরে এসে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

» শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

» সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

» সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা

» দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী

» পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ

» পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা ভালো করেই জানে ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না, তাই তারা শিবিরকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের সমর্থন করে না, সে বিষয়ে ছাত্রদল নিজেরাও পুরোপুরি সচেতন। ফলে পরাজয়ের শঙ্কায় তারা নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে।

ডাকসু জিএস দ্রুত ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com