পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (৩৫) ও ইয়াছিন হাওলাদার (২৫) নামে দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে

আব্দুল কুদ্দুস মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি উপজেলা পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব। ইয়াছিন হাওলাদার চরবলেশ্বর গ্রামের আব্দুল খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্ডিপুর বাজারে নিজেদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল কুদ্দুস ও ইয়াছিন হাওলাদার। পথে চরবলেশ্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুজনই গুরুতর আহত হন। আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি দা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইয়াছিন হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

» শত নির্যাতনের পরও আদর্শ থেকে বিচ্যুত হননি সালাহউদ্দিন আহমেদ: রিজভী

»  ফেলে যাওয়া ব্যাগ থেকে  দেশীয় তৈরি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ 

» পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

» ৮০ বোতল ভারতীয় সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে টানা ৩ দিন চলবে না মোটরসাইকেল

» বিটিআরসি কর্মকর্তার ওএসডি কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

» আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

» চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (৩৫) ও ইয়াছিন হাওলাদার (২৫) নামে দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে

আব্দুল কুদ্দুস মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি উপজেলা পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব। ইয়াছিন হাওলাদার চরবলেশ্বর গ্রামের আব্দুল খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্ডিপুর বাজারে নিজেদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল কুদ্দুস ও ইয়াছিন হাওলাদার। পথে চরবলেশ্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুজনই গুরুতর আহত হন। আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি দা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইয়াছিন হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com