ফেলে যাওয়া ব্যাগ থেকে  দেশীয় তৈরি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ 

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অভিযানকালে ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহাসড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ফেলে যাওয়া ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

» শত নির্যাতনের পরও আদর্শ থেকে বিচ্যুত হননি সালাহউদ্দিন আহমেদ: রিজভী

»  ফেলে যাওয়া ব্যাগ থেকে  দেশীয় তৈরি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ 

» পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

» ৮০ বোতল ভারতীয় সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে টানা ৩ দিন চলবে না মোটরসাইকেল

» বিটিআরসি কর্মকর্তার ওএসডি কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

» আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

» চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

 ফেলে যাওয়া ব্যাগ থেকে  দেশীয় তৈরি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ 

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অভিযানকালে ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহাসড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ফেলে যাওয়া ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com