আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বয়স ষাটের কোঠায় ছুঁলেও মনের দিক থেকে তিনি এখনো সেই চিরসবুজ চকোলেট বয়। আগামী ৫ জুলাই ফের ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার ঘোষণাটি নিজের ৬০তম জন্মদিনেই দিয়েছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।সম্প্রতি জমকালো আয়োজনে ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করল আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘লগান’। সেই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ সিনেমার পুরো টিম। আমিরকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট বসেছিল বলিপাড়ার। সালমান খান, কারিনা কাপুর খান, জুহি চাওলার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাজলও। তবে সবার নজর কেড়েছে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের উপস্থিতি।

বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই আনন্দের দিনে আমিরের পাশে দেখা গেছে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই প্রাক্তন, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ রসিকতা হাতছাড়া করেননি কাজল।

মঞ্চে উঠে কাজল মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়, তার প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। তবে শুধু সিনেমাই নয়, মহিলাদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি দারুণ ভালো।’

কাজলের মুখে এমন রসাত্মক মন্তব্য শুনে আর হাসির রোল চেপে রাখতে পারেননি আমির খান নিজে। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন চারপাশ। এদিকে ৬০ বছর বয়সে এসে আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং নতুন জীবন শুরু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বয়স ষাটের কোঠায় ছুঁলেও মনের দিক থেকে তিনি এখনো সেই চিরসবুজ চকোলেট বয়। আগামী ৫ জুলাই ফের ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার ঘোষণাটি নিজের ৬০তম জন্মদিনেই দিয়েছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।সম্প্রতি জমকালো আয়োজনে ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করল আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘লগান’। সেই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ সিনেমার পুরো টিম। আমিরকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট বসেছিল বলিপাড়ার। সালমান খান, কারিনা কাপুর খান, জুহি চাওলার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাজলও। তবে সবার নজর কেড়েছে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের উপস্থিতি।

বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই আনন্দের দিনে আমিরের পাশে দেখা গেছে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই প্রাক্তন, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ রসিকতা হাতছাড়া করেননি কাজল।

মঞ্চে উঠে কাজল মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়, তার প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। তবে শুধু সিনেমাই নয়, মহিলাদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি দারুণ ভালো।’

কাজলের মুখে এমন রসাত্মক মন্তব্য শুনে আর হাসির রোল চেপে রাখতে পারেননি আমির খান নিজে। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন চারপাশ। এদিকে ৬০ বছর বয়সে এসে আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং নতুন জীবন শুরু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com