আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

‎ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :জুলাই মাসেই তৃতীয়বারের মতো ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। বিটাউনে যখন এই বিয়ের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা খ্যাতনামা পরিচালক কিরণ রাও। তবে কোনো সিনেমার জন্য নয়, এবার নিজের ছকভাঙা সাজপোশাকের জন্য নেটদুনিয়ায় চরম কটাক্ষ ও ট্রলের শিকার হতে হলো তাকে।বরাবরই ট্রেন্ডের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও এক্সপেরিমেন্টাল ফ্যাশনে অভ্যস্ত কিরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন এই পরিচালক। সেখানেই তার ব্যতিক্রমী লুক নজর কাড়ে সবার।

অনুষ্ঠানে কিরণ রাওয়ের পরনে ছিল সাদা-কালো চেকে ঘেরা একটি শাড়ি, যা তিনি পরেছিলেন অনেকটা গামছা স্টাইলে গিঁট বেঁধে। ব্লাউজের বদলে গায়ে জড়িয়েছিলেন একটি কালো টি-শার্ট। মজার ব্যাপার হলো, সেই টি-শার্টে লেখা ছিল- ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ চোখে চশমা আর কপালে ছোট্ট টিপ থাকলেও, চেহারায় ছিল না কোনো মেকআপ বা লিপস্টিকের লেশমাত্র। একগাল অমলিন হাসি নিয়েই লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন তিনি।

তবে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে সমালোচনার ঝড়। আমির খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে অনেকেই তাকে খোঁচা দিতে ছাড়েননি। একজন মন্তব্য করেছেন, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাকই পরবেন?’ অন্য একজনের প্রশ্ন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’ নেটিজেনদের একাংশ এই জমকালো অনুষ্ঠানের জন্য তার এমন সাজকে একেবারেই ‘বেমানান’ বলে তোপ দেগেছেন।

অবশ্য নিন্দুকদের পাশাপাশি কিরণের এই ভিন্নধর্মী ফ্যাশন সেন্সের প্রশংসাও করেছেন অনেকে। তার ভক্তদের মতে, তিনি কখনোই তথাকথিত তারকাদের মতো চাকচিক্যের পেছনে ছোটেন না। বরং নিজের স্বকীয়তা বজায় রাখতেই ভালোবাসেন। সমালোচকদের উদ্দেশ্যে ভক্তদের স্পষ্ট বার্তা, ‘অন্যের সমালোচনা না করে নিন্দুকদের উচিত নিজেদের চরকায় তেল দেওয়া।’

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে এখনো দারুণ সুসম্পর্ক বজায় রেখেছেন কিরণ। যৌথভাবেই সামলাচ্ছেন ছেলে আজাদের অভিভাবকত্ব। এমনকি পরিচালক হিসেবেও বলিউডে নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি; যার সর্বশেষ প্রমাণ অস্কারের দৌড়ে থাকা তার পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। তবে ক্যারিয়ারে এত সফলতার পরও, প্রাক্তন স্বামীর বিয়ের আবহ তৈরি হতেই শেষ পর্যন্ত নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখোমুখি হতে হলো এই গুণী পরিচালককে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যে কারণে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকেছিলেন সোনম কাপুর

» ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

» আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

» শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

» সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

» বিশ্বকাপে মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

» কানাডায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তির পথে বাধা হতে পারে যে চার গুরুত্বপূর্ণ ইস্যু

» পুলিশে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

‎ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :জুলাই মাসেই তৃতীয়বারের মতো ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। বিটাউনে যখন এই বিয়ের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা খ্যাতনামা পরিচালক কিরণ রাও। তবে কোনো সিনেমার জন্য নয়, এবার নিজের ছকভাঙা সাজপোশাকের জন্য নেটদুনিয়ায় চরম কটাক্ষ ও ট্রলের শিকার হতে হলো তাকে।বরাবরই ট্রেন্ডের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও এক্সপেরিমেন্টাল ফ্যাশনে অভ্যস্ত কিরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন এই পরিচালক। সেখানেই তার ব্যতিক্রমী লুক নজর কাড়ে সবার।

অনুষ্ঠানে কিরণ রাওয়ের পরনে ছিল সাদা-কালো চেকে ঘেরা একটি শাড়ি, যা তিনি পরেছিলেন অনেকটা গামছা স্টাইলে গিঁট বেঁধে। ব্লাউজের বদলে গায়ে জড়িয়েছিলেন একটি কালো টি-শার্ট। মজার ব্যাপার হলো, সেই টি-শার্টে লেখা ছিল- ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ চোখে চশমা আর কপালে ছোট্ট টিপ থাকলেও, চেহারায় ছিল না কোনো মেকআপ বা লিপস্টিকের লেশমাত্র। একগাল অমলিন হাসি নিয়েই লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন তিনি।

তবে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে সমালোচনার ঝড়। আমির খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে অনেকেই তাকে খোঁচা দিতে ছাড়েননি। একজন মন্তব্য করেছেন, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাকই পরবেন?’ অন্য একজনের প্রশ্ন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’ নেটিজেনদের একাংশ এই জমকালো অনুষ্ঠানের জন্য তার এমন সাজকে একেবারেই ‘বেমানান’ বলে তোপ দেগেছেন।

অবশ্য নিন্দুকদের পাশাপাশি কিরণের এই ভিন্নধর্মী ফ্যাশন সেন্সের প্রশংসাও করেছেন অনেকে। তার ভক্তদের মতে, তিনি কখনোই তথাকথিত তারকাদের মতো চাকচিক্যের পেছনে ছোটেন না। বরং নিজের স্বকীয়তা বজায় রাখতেই ভালোবাসেন। সমালোচকদের উদ্দেশ্যে ভক্তদের স্পষ্ট বার্তা, ‘অন্যের সমালোচনা না করে নিন্দুকদের উচিত নিজেদের চরকায় তেল দেওয়া।’

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে এখনো দারুণ সুসম্পর্ক বজায় রেখেছেন কিরণ। যৌথভাবেই সামলাচ্ছেন ছেলে আজাদের অভিভাবকত্ব। এমনকি পরিচালক হিসেবেও বলিউডে নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি; যার সর্বশেষ প্রমাণ অস্কারের দৌড়ে থাকা তার পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। তবে ক্যারিয়ারে এত সফলতার পরও, প্রাক্তন স্বামীর বিয়ের আবহ তৈরি হতেই শেষ পর্যন্ত নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখোমুখি হতে হলো এই গুণী পরিচালককে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com