সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের শিক্ষাগত যোগ্যতা ও পড়াশোনার খরচ নিয়ে বিজেপির এক কর্মীর প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া জানালেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় শাসকদলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নিজের পড়াশোনার বৃত্তি ও শিক্ষাসংক্রান্ত ঋণের যাবতীয় কাগজপত্র তিনি প্রকাশ করতে প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নাম না তুলে কটাক্ষের সুরে তিনি প্রশ্ন তোলেন, আমি আমার সমস্ত নথি দেখাতে রাজি, কিন্তু সম্রাট কি তাঁর আসল ডিগ্রি দেখাবেন?

বস্টন ইউনিভার্সিটির ‘কলেজ অব কমিউনিকেশন’ থেকে পাবলিক রিলেশনসে এমএসসি ডিগ্রিধারী এই সিজিপি নেতা সম্প্রতি ভারতের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন। এক বিজেপি কর্মী তথ্যের অধিকার আইনে (আরটিআই) তাঁর পড়াশোনার খরচ জোগানোর উৎস জানতে চেয়ে আবেদন জানানোর পরই বিতর্কের সূত্রপাত হয়।

জবাবে অভিজিৎ জানান, বস্টন ইউনিভার্সিটির স্কলারশিপ এবং ব্যাংক থেকে পাওয়া শিক্ষা ঋণের টাকায় তিনি পড়াশোনা শেষ করেছেন এবং সেই ঋণ এখনও পরিশোধ করা বাকি রয়েছে। এক সাধারণ তরুণের উচ্চশিক্ষা নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে এবং কেন শিক্ষা নিয়ে শাসকদলের এই অনীহা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ভারতে চলা সিজিপির আন্দোলনকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ২০২৪ সালের বাংলাদেশের সরকারবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করায় তার কড়া সমালোচনা করেন অভিজিৎ দিপকে। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ কিংবা নেপালের আন্দোলনের সঙ্গে ভারতের ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অন্য দেশের ঘটনাপ্রবাহের অজুহাতে ভারতের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন এই যুব নেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

» চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

» রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

» তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

» মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

» স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

» রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের শিক্ষাগত যোগ্যতা ও পড়াশোনার খরচ নিয়ে বিজেপির এক কর্মীর প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া জানালেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় শাসকদলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নিজের পড়াশোনার বৃত্তি ও শিক্ষাসংক্রান্ত ঋণের যাবতীয় কাগজপত্র তিনি প্রকাশ করতে প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নাম না তুলে কটাক্ষের সুরে তিনি প্রশ্ন তোলেন, আমি আমার সমস্ত নথি দেখাতে রাজি, কিন্তু সম্রাট কি তাঁর আসল ডিগ্রি দেখাবেন?

বস্টন ইউনিভার্সিটির ‘কলেজ অব কমিউনিকেশন’ থেকে পাবলিক রিলেশনসে এমএসসি ডিগ্রিধারী এই সিজিপি নেতা সম্প্রতি ভারতের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন। এক বিজেপি কর্মী তথ্যের অধিকার আইনে (আরটিআই) তাঁর পড়াশোনার খরচ জোগানোর উৎস জানতে চেয়ে আবেদন জানানোর পরই বিতর্কের সূত্রপাত হয়।

জবাবে অভিজিৎ জানান, বস্টন ইউনিভার্সিটির স্কলারশিপ এবং ব্যাংক থেকে পাওয়া শিক্ষা ঋণের টাকায় তিনি পড়াশোনা শেষ করেছেন এবং সেই ঋণ এখনও পরিশোধ করা বাকি রয়েছে। এক সাধারণ তরুণের উচ্চশিক্ষা নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে এবং কেন শিক্ষা নিয়ে শাসকদলের এই অনীহা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ভারতে চলা সিজিপির আন্দোলনকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ২০২৪ সালের বাংলাদেশের সরকারবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করায় তার কড়া সমালোচনা করেন অভিজিৎ দিপকে। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ কিংবা নেপালের আন্দোলনের সঙ্গে ভারতের ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অন্য দেশের ঘটনাপ্রবাহের অজুহাতে ভারতের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন এই যুব নেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com