ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা মারা গেছেন।

শুক্রবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বনাথ শর্মা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। মেজর সোমনাথ শর্মা ছিলেন ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনাসদস্য। ১৯৪৭-৪৮ সালের কাশ্মির অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত চার সেনা বীরের একজন ছিলেন মেজর সোমনাথ শর্মা। অন্য তিনজন হলেন- ল্যান্স নায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে এবং নায়েক যদুনাথ সিং।

দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুনে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট সামরিক নেতা হিসেবে জেনারেল শর্মা অবিচল নিষ্ঠা, সাহস এবং সম্মানের সাথে দেশের সেবা করেছেন। তিনি তার বড় ভাই মেজর সোমনাথ শর্মাসহ তার পরিবারের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছেন।”

১৯৩০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী জেনারেল শর্মা এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি দুই প্রজন্ম ধরে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিল এবং ওই পরিবার থেকে তিনজন জেনারেল হন। জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনীও তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বার্তায় তাকে ‘একজন বিশিষ্ট সেনা ও দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, জেনারেল বিশ্বনাথ শর্মা তার জীবন দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার ছোট ভাই হিসেবে তিনি পরিবারের অসাধারণ সাহস ও নিঃস্বার্থ সেবার ঐতিহ্যকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ধরে রেখেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমসটাইমস অব ইন্ডিয়াইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

» চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

» রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

» তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

» মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

» স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

» রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা মারা গেছেন।

শুক্রবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বনাথ শর্মা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। মেজর সোমনাথ শর্মা ছিলেন ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনাসদস্য। ১৯৪৭-৪৮ সালের কাশ্মির অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত চার সেনা বীরের একজন ছিলেন মেজর সোমনাথ শর্মা। অন্য তিনজন হলেন- ল্যান্স নায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে এবং নায়েক যদুনাথ সিং।

দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুনে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট সামরিক নেতা হিসেবে জেনারেল শর্মা অবিচল নিষ্ঠা, সাহস এবং সম্মানের সাথে দেশের সেবা করেছেন। তিনি তার বড় ভাই মেজর সোমনাথ শর্মাসহ তার পরিবারের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছেন।”

১৯৩০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী জেনারেল শর্মা এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি দুই প্রজন্ম ধরে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিল এবং ওই পরিবার থেকে তিনজন জেনারেল হন। জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনীও তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বার্তায় তাকে ‘একজন বিশিষ্ট সেনা ও দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, জেনারেল বিশ্বনাথ শর্মা তার জীবন দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার ছোট ভাই হিসেবে তিনি পরিবারের অসাধারণ সাহস ও নিঃস্বার্থ সেবার ঐতিহ্যকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ধরে রেখেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমসটাইমস অব ইন্ডিয়াইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com