ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ৩১ জুলাই রাত ১১টায় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে যান।
এ সময় তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন। তিনি আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।








