ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন।
আলোচনা সভায় বক্তারা শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।








