কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সম্প্রতি এক মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আধুনিক ড্রোনের সাহায্যে ওই ঘাঁটির সামরিক হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সরঞ্জাম মজুত রাখার গুদামগুলো লক্ষ্য করে এই বিধ্বংসী হামলাটি চালানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মূলত ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে চালানো প্রাণঘাতী মার্কিন হামলার জবাবে এই ড্রোন হামলা করেছে তেহরান। কুয়েতের এই সামরিক ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আকাশপথে নজরদারি এবং সার্বিক অভিযান পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।

তবে ওই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মিসরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ভয়াবহ ড্রোন হামলা হয়।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানায়, অজ্ঞাত ওই হামলায় ‘এনারগোস উইন্টার’ নামের মার্কিন ট্যাংকারে আগুন ধরে তা পাশের ‘গ্যাসলগ সালেম’ জাহাজে ছড়িয়ে পড়ে। পরে মিসরের ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মিসরের দামিয়েত্তা বন্দরে ওই ঘটনা ঘটে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর নৌ অবরোধ এবং ওয়াশিংটনের হুমকির মধ্যে এসব হামলা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা

» ঘুম থেকে উঠেই চা-কফি পান উপকারী না ক্ষতিকর?

» হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত

» কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

» চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৮৯ লাখ টাকার স্বর্ণ

» আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম

» কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

» ইরানিদের বুঝতে ব্যর্থ ট্রাম্প, ক্ষোভ ঝাড়লেন শীর্ষ সামরিক উপদেষ্টাদের ওপর: রিপোর্ট

» জবাই করে খেয়ে ফেলা হলো ১৫ উটপাখি, গবেষণায় ব্যয় ১৩৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সম্প্রতি এক মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আধুনিক ড্রোনের সাহায্যে ওই ঘাঁটির সামরিক হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সরঞ্জাম মজুত রাখার গুদামগুলো লক্ষ্য করে এই বিধ্বংসী হামলাটি চালানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মূলত ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে চালানো প্রাণঘাতী মার্কিন হামলার জবাবে এই ড্রোন হামলা করেছে তেহরান। কুয়েতের এই সামরিক ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আকাশপথে নজরদারি এবং সার্বিক অভিযান পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।

তবে ওই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মিসরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ভয়াবহ ড্রোন হামলা হয়।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানায়, অজ্ঞাত ওই হামলায় ‘এনারগোস উইন্টার’ নামের মার্কিন ট্যাংকারে আগুন ধরে তা পাশের ‘গ্যাসলগ সালেম’ জাহাজে ছড়িয়ে পড়ে। পরে মিসরের ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মিসরের দামিয়েত্তা বন্দরে ওই ঘটনা ঘটে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর নৌ অবরোধ এবং ওয়াশিংটনের হুমকির মধ্যে এসব হামলা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com