চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৮৯ লাখ টাকার স্বর্ণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ধানমন্ডিতে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার পর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ জানতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি দল ধানমন্ডি ২৭ নম্বর রোডে মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে। পরে সেখানে একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। পরে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা ওই স্বর্ণ বহন করছিলেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৮৯ লাখ টাকার স্বর্ণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ধানমন্ডিতে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার পর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ জানতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি দল ধানমন্ডি ২৭ নম্বর রোডে মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে। পরে সেখানে একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। পরে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা ওই স্বর্ণ বহন করছিলেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com