দুর্বৃত্তের গুলিতে কলেজশিক্ষার্থী আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার  রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, রাতের দিকে তিনি ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান। করিম গলির একটি দোকান থেকে কয়েল কেনার পর বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একাই বাসায় ফিরছিল। পথে মানিকদির ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারের মাধ্যমে করিমের ডান পা থেকে একটি গুলি বের করা হয়। অন্যদিকে বাম পায়ে লাগা গুলিটি ঘটনাস্থলেই শরীর ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসা শেষে রাতেই তাকে বাসায় পাঠানো হয়।

তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে বা কেন গুলি করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধও ছিল না।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে : মিয়া গোলাম পরওয়ার

» অব্যক্ত বেদনা

» হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

» ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান

» মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

» মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

» নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

» বিএসইসির নতুন কমিশনার হলেন হোসেন সাদাত

» ইরানি জাহাজে মার্কিন হুমকির ‘চূড়ান্ত জবাবের’ হুঁশিয়ারি তেহরানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্বৃত্তের গুলিতে কলেজশিক্ষার্থী আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার  রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, রাতের দিকে তিনি ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান। করিম গলির একটি দোকান থেকে কয়েল কেনার পর বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একাই বাসায় ফিরছিল। পথে মানিকদির ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারের মাধ্যমে করিমের ডান পা থেকে একটি গুলি বের করা হয়। অন্যদিকে বাম পায়ে লাগা গুলিটি ঘটনাস্থলেই শরীর ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসা শেষে রাতেই তাকে বাসায় পাঠানো হয়।

তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে বা কেন গুলি করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধও ছিল না।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com