জয়পুরহাটে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে কৃষি উৎপাদন বৃদ্ধি, সার ও বীজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি কৃষক পর্যায়ে সঠিক সময়ে ন্যায্য মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃত্রিম সংকট তৈরি বা কোনো প্রকার অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, জেলা সার ব্যবসায়ী সমিতি সভাপতি রওনকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

​সভায় বক্তারা চলতি মৌসুমে সার ও বীজের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ, ডিলারদের কার্যক্রম তদারকি এবং কৃষকদের সার্বিক সুবিধা ও পরামর্শ প্রদানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বীজ-সার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অব্যক্ত বেদনা

» হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

» ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান

» মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

» মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

» নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

» বিএসইসির নতুন কমিশনার হলেন হোসেন সাদাত

» ইরানি জাহাজে মার্কিন হুমকির ‘চূড়ান্ত জবাবের’ হুঁশিয়ারি তেহরানের

» জয়পুরহাটে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জয়পুরহাটে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে কৃষি উৎপাদন বৃদ্ধি, সার ও বীজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি কৃষক পর্যায়ে সঠিক সময়ে ন্যায্য মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃত্রিম সংকট তৈরি বা কোনো প্রকার অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, জেলা সার ব্যবসায়ী সমিতি সভাপতি রওনকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

​সভায় বক্তারা চলতি মৌসুমে সার ও বীজের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ, ডিলারদের কার্যক্রম তদারকি এবং কৃষকদের সার্বিক সুবিধা ও পরামর্শ প্রদানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বীজ-সার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com