বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৩ ব্যাটালিয়ন (যামিনীপাড়া) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দলকে দেখে অস্ত্রধারী চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা আলামত নিয়ে ফেরার পথে চোরাকারবারীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৩ ব্যাটালিয়ন (যামিনীপাড়া) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দলকে দেখে অস্ত্রধারী চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা আলামত নিয়ে ফেরার পথে চোরাকারবারীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com