অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক শীর্ষ সন্ত্রাসীর ছেলে, তার দেহরক্ষী এবং আরও একজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়েছে।

রামু সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর একটি বিশেষ দলের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে মোহাম্মদ আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক ব্যক্তিকে আটক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়া এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসীদের দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তিনজন এবং উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতিকুর রহমান মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক শীর্ষ সন্ত্রাসীর ছেলে, তার দেহরক্ষী এবং আরও একজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়েছে।

রামু সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর একটি বিশেষ দলের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে মোহাম্মদ আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক ব্যক্তিকে আটক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়া এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসীদের দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তিনজন এবং উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতিকুর রহমান মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com