গাছে বেঁধে যুবক হত্যা : গ্রেফতার ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খিলগাঁও এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবক জুয়েল রানা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও দুই এজাহারভুক্ত আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত জুয়েল রানা ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক দিন আগে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। এ নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খিলগাঁও এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা চায়না বেগম বাদী হয়ে পূবাইল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু, রুবেল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। চাঁন মিয়া ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি আকাশ ও শাকিল স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাছে বেঁধে যুবক হত্যা : গ্রেফতার ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খিলগাঁও এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবক জুয়েল রানা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও দুই এজাহারভুক্ত আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত জুয়েল রানা ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক দিন আগে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। এ নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খিলগাঁও এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা চায়না বেগম বাদী হয়ে পূবাইল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু, রুবেল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। চাঁন মিয়া ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি আকাশ ও শাকিল স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com