কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ওয়েস্টজেটের প্রায় ৪ হাজার ৪০০ ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে। ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য ৭২ ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে।

তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামী রবিবার থেকেই ধর্মঘট শুরু হতে পারে।

সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে যাদের ভ্রমণের সূচি রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই একবারের জন্য ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

ইউনিয়নের দাবি, মাটিতে বিভিন্ন দায়িত্ব পালনসহ বেশ কিছু কাজের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের পারিশ্রমিক দেওয়া হয় না। অন্যদিকে ওয়েস্টজেটের দাবি, ঘণ্টাভিত্তিক মজুরির পরিবর্তে ‘ক্রেডিট আওয়ার’ পদ্ধতিতে সব ধরনের দায়িত্বের জন্যই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়।

উল্লেখ্য, ওয়েস্টজেট প্রতিদিন ৬০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ব্যস্ত সময়ে প্রতিদিন ৭০ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে। তাই ধর্মঘট শুরু হলে দেশজুড়ে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জন গ্রেপ্তার

» ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

» ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

» জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা

» ঘুম থেকে উঠেই চা-কফি পান উপকারী না ক্ষতিকর?

» হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত

» কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

» চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৮৯ লাখ টাকার স্বর্ণ

» আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ওয়েস্টজেটের প্রায় ৪ হাজার ৪০০ ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে। ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য ৭২ ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে।

তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামী রবিবার থেকেই ধর্মঘট শুরু হতে পারে।

সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে যাদের ভ্রমণের সূচি রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই একবারের জন্য ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

ইউনিয়নের দাবি, মাটিতে বিভিন্ন দায়িত্ব পালনসহ বেশ কিছু কাজের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের পারিশ্রমিক দেওয়া হয় না। অন্যদিকে ওয়েস্টজেটের দাবি, ঘণ্টাভিত্তিক মজুরির পরিবর্তে ‘ক্রেডিট আওয়ার’ পদ্ধতিতে সব ধরনের দায়িত্বের জন্যই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়।

উল্লেখ্য, ওয়েস্টজেট প্রতিদিন ৬০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ব্যস্ত সময়ে প্রতিদিন ৭০ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে। তাই ধর্মঘট শুরু হলে দেশজুড়ে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com