গাজায় যুদ্ধবিরতিতে হামলা, মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চাইল হামাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের চলমান হামলা বন্ধে দ্রুত চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গতকাল রবিবার এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন বাধাগ্রস্ত করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে।

হামাসের দাবি, গতকাল রবিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় ১৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কয়েকটি পরিবারের সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের অভিযোগ, মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতা ভেস্তে দিতেই যুদ্ধবিরতিতে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকার ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযান জোরদার করেছে। এর উদ্দেশ্য মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতাকে বাধাগ্রস্ত করা এবং যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ঠেকানো।’

হামাস মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতি চুক্তিতে সম্পৃক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে। পাশাপাশি ইসরায়েলের হামলার নিন্দা জানায় এবং দ্রুত হামলা বন্ধ ও চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে।

এছাড়া সংগঠনটি বলছে, এই হামলাগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে আইনি পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিরা এখনও গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছেন। তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এদিকে, গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিস বোর্ড যৌথভাবে এই ঘোষণা দেয়। পিস বোর্ড জানায়, হামাস একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এ নিয়ে ইসরায়েল এখনো কিছুই জানায়নি। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে

» চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

» মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

» জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

» মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় যুদ্ধবিরতিতে হামলা, মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চাইল হামাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের চলমান হামলা বন্ধে দ্রুত চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গতকাল রবিবার এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন বাধাগ্রস্ত করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে।

হামাসের দাবি, গতকাল রবিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় ১৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কয়েকটি পরিবারের সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের অভিযোগ, মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতা ভেস্তে দিতেই যুদ্ধবিরতিতে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকার ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযান জোরদার করেছে। এর উদ্দেশ্য মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতাকে বাধাগ্রস্ত করা এবং যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ঠেকানো।’

হামাস মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতি চুক্তিতে সম্পৃক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে। পাশাপাশি ইসরায়েলের হামলার নিন্দা জানায় এবং দ্রুত হামলা বন্ধ ও চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে।

এছাড়া সংগঠনটি বলছে, এই হামলাগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে আইনি পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিরা এখনও গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছেন। তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এদিকে, গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিস বোর্ড যৌথভাবে এই ঘোষণা দেয়। পিস বোর্ড জানায়, হামাস একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এ নিয়ে ইসরায়েল এখনো কিছুই জানায়নি। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com