চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :  মাঝেমধ্যে ফেসবুকের রিলসে দেখা যায়, চিপসের প্যাকেট খোলার পর বলে উঠে- টাকা দিয়ে হাওয়া কিনেছি, সঙ্গে কিছু চিপস ফ্রি পেয়েছি। হাস্যকর এই কথা শুনে দর্শকও হাসেন। চিপসের প্যাকেট নিয়ে এমন অভিজ্ঞতা কিন্তু কম-বেশি সবারই। চিপসের প্যাকেট খুললেই মনে হয়, ‘এত্ত বড় প্যাকেটে মাত্র এই কয়েকটা চিপস কেন?’ ফোলা প্যাকেটগুলো খোলা মাত্রই নিরাশ হতে হয়। কারণ ভেতরে অর্ধেকটাই ফাঁকা।

অনেকে ভাবেন, এভাবে বুঝি কোম্পানির লোকেরা ঠকাচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। বরং ভেতরে থাকা চিপসগুলোকে ভালো রাখার জন্যই ওই হাওয়াটুকু দরকার।

প্যাকেটের ভেতরে হাওয়া নয়, থাকে নাইট্রোজেন গ্যাস। অনেকেই জানেন না, চিপসের প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। এই গ্যাস গন্ধহীন, বর্ণহীন। আমরা যে বাতাসে শ্বাস নিই, তার প্রায় ৭৮ শতাংশই নাইট্রোজেন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। খাবারের সঙ্গে বিক্রিয়াও করে না।

অক্সিজেনের সংস্পর্শে এলে চিপস মিইয়ে যায়, স্বাদও নষ্ট হয় যায়। চিপসের প্যাকেটে নাইট্রোজেন ভরা থাকলে তা অনেকদিন পর্যন্ত মুচমুচে আর টাটকা থাকে।

কারখানা থেকে আমাদের হাত পর্যন্ত পৌঁছাতে একটি চিপসের প্যাকেটকে একাধিকবার হাতবদল হয়। কখনও লরিতে, কখনও গুদামে, কখনও আবার দোকানদারের হাতে নাড়াচড়া হয় প্যাকেটগুলো। চিপস ভীষণ নরম আর ভঙ্গুর হয়। প্যাকেটের ভেতরের নাইট্রোজেন ভরা ফাঁকা জায়গাটি সেক্ষেত্রে কুশনের মতো কাজ করে। চাপ পড়লে সেই চাপ শুষে নেয়, ফলে চিপস গুঁড়ো হয়ে যায় না।

প্যাকেটে যদি ঠেসে ঠুসে চিপস ভর্তি করা হতো, তাহলে আপনার হাতে পৌঁছনোর আগেই সব চিপস গুঁড়ো হয়ে যেত।

আরও একটি ব্যাপার আছে। বড় প্যাকেট দেখলে মনে হয় বেশি পাচ্ছি। এটা যে মার্কেটিং কৌশলের একটা অংশ তা অস্বীকার করা যায় না। কিন্তু প্যাকেটের ভেতরে গ্যাস না ভরলে চিপসকে টাটকা রাখা যেত না আর সেগুলো ভেঙেও যেত।

তাই চিপসের কোম্পানিগুলো যে আপনাকে ঠকাচ্ছে, তা বলা যায় না। প্যাকেটের গায়ে চিপসের মূল ওজন যা লেখা থাকে, সেই পরিমাণ চিপসই প্যাকেটে থাকে। সূএ :ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

» আদালতের দেওয়া ২৪ ঘণ্টায়ও আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজ

» লিবিয়া থেকে দেশে ফেরত এসেছে আরও ৩৪০ বাংলাদেশি

» কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন

» এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুরুল হক নুর

» কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

» ভারতে বসে হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি জামায়াতের তীব্র নিন্দা

» নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত

» দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্য আটক

» বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :  মাঝেমধ্যে ফেসবুকের রিলসে দেখা যায়, চিপসের প্যাকেট খোলার পর বলে উঠে- টাকা দিয়ে হাওয়া কিনেছি, সঙ্গে কিছু চিপস ফ্রি পেয়েছি। হাস্যকর এই কথা শুনে দর্শকও হাসেন। চিপসের প্যাকেট নিয়ে এমন অভিজ্ঞতা কিন্তু কম-বেশি সবারই। চিপসের প্যাকেট খুললেই মনে হয়, ‘এত্ত বড় প্যাকেটে মাত্র এই কয়েকটা চিপস কেন?’ ফোলা প্যাকেটগুলো খোলা মাত্রই নিরাশ হতে হয়। কারণ ভেতরে অর্ধেকটাই ফাঁকা।

অনেকে ভাবেন, এভাবে বুঝি কোম্পানির লোকেরা ঠকাচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। বরং ভেতরে থাকা চিপসগুলোকে ভালো রাখার জন্যই ওই হাওয়াটুকু দরকার।

প্যাকেটের ভেতরে হাওয়া নয়, থাকে নাইট্রোজেন গ্যাস। অনেকেই জানেন না, চিপসের প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। এই গ্যাস গন্ধহীন, বর্ণহীন। আমরা যে বাতাসে শ্বাস নিই, তার প্রায় ৭৮ শতাংশই নাইট্রোজেন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। খাবারের সঙ্গে বিক্রিয়াও করে না।

অক্সিজেনের সংস্পর্শে এলে চিপস মিইয়ে যায়, স্বাদও নষ্ট হয় যায়। চিপসের প্যাকেটে নাইট্রোজেন ভরা থাকলে তা অনেকদিন পর্যন্ত মুচমুচে আর টাটকা থাকে।

কারখানা থেকে আমাদের হাত পর্যন্ত পৌঁছাতে একটি চিপসের প্যাকেটকে একাধিকবার হাতবদল হয়। কখনও লরিতে, কখনও গুদামে, কখনও আবার দোকানদারের হাতে নাড়াচড়া হয় প্যাকেটগুলো। চিপস ভীষণ নরম আর ভঙ্গুর হয়। প্যাকেটের ভেতরের নাইট্রোজেন ভরা ফাঁকা জায়গাটি সেক্ষেত্রে কুশনের মতো কাজ করে। চাপ পড়লে সেই চাপ শুষে নেয়, ফলে চিপস গুঁড়ো হয়ে যায় না।

প্যাকেটে যদি ঠেসে ঠুসে চিপস ভর্তি করা হতো, তাহলে আপনার হাতে পৌঁছনোর আগেই সব চিপস গুঁড়ো হয়ে যেত।

আরও একটি ব্যাপার আছে। বড় প্যাকেট দেখলে মনে হয় বেশি পাচ্ছি। এটা যে মার্কেটিং কৌশলের একটা অংশ তা অস্বীকার করা যায় না। কিন্তু প্যাকেটের ভেতরে গ্যাস না ভরলে চিপসকে টাটকা রাখা যেত না আর সেগুলো ভেঙেও যেত।

তাই চিপসের কোম্পানিগুলো যে আপনাকে ঠকাচ্ছে, তা বলা যায় না। প্যাকেটের গায়ে চিপসের মূল ওজন যা লেখা থাকে, সেই পরিমাণ চিপসই প্যাকেটে থাকে। সূএ :ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com