ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৩টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনয়নকারীদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, রনজিত বর্তমানে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

» ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

» প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি, প্রতারক গ্রেফতার

» হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি দেবে

» তুমি নগ্ন হয়েছিলে— নীল ছবিতে অভিনয় নিয়ে সানিকে যা বলেছিলেন বাবা-মা

» এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৩টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনয়নকারীদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, রনজিত বর্তমানে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com