শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ওই শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

» জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি : জামায়াত আমিরের

» সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

» ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ খান

» ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

» নির্বাচনি ব্যয় ও শুভংকরের ফাঁকি

» কুয়েতের জিলিব আল-শুয়েখে ব্যাপক অভিযান, গ্রেফতার ১২৫৩

» ‘শূর্পনখা’ হয়ে চমকে দিলেন রাকুল, জানালেন সিদ্ধান্তের কারণ

» কুমিল্লায় প্রবাসীর ৫ ফুট চওড়া বাড়ি দেখতে উৎসুক মানুষের ভিড়

» ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ওই শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com