চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সুমন মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ওই চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন মন্ডল। তিনি ওই এলাকার বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন— একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে আসে সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের চিৎকারে দুই ছেলে ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

» নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

» সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

» ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

» বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

» চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

» মানবপাচার মামলার এক আসামি গ্রেফতার

» অডিট রিপোর্ট না দেওয়া দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

» দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সুমন মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ওই চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন মন্ডল। তিনি ওই এলাকার বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন— একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে আসে সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের চিৎকারে দুই ছেলে ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com