পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে আড়াইহাজারে পুকুরে জেলেদের ফেলা জালে উঠে এসেছে একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউলের পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রেজাউলের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হলে ভারী একটি বস্তু আটকে যায়। জাল উপরে তোলা হলে দেখা যায় সেটি শর্টগান। এসময় এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবগত করলে, পুলিশ এসে অস্ত্রটি তাদের লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করে। পরে অস্ত্রটি তাদের হেফাজতে নেন।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রটি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে জানান, অস্ত্রটির বাট নম্বর ৬৫১। এটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র।

পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শর্টগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

» নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

» সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

» ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

» বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

» চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

» মানবপাচার মামলার এক আসামি গ্রেফতার

» অডিট রিপোর্ট না দেওয়া দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

» দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে আড়াইহাজারে পুকুরে জেলেদের ফেলা জালে উঠে এসেছে একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউলের পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রেজাউলের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হলে ভারী একটি বস্তু আটকে যায়। জাল উপরে তোলা হলে দেখা যায় সেটি শর্টগান। এসময় এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবগত করলে, পুলিশ এসে অস্ত্রটি তাদের লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করে। পরে অস্ত্রটি তাদের হেফাজতে নেন।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রটি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে জানান, অস্ত্রটির বাট নম্বর ৬৫১। এটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র।

পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শর্টগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com