জ্বিনের নির্দেশে কবর থেকে জীবিত সন্দেহে দেহ উত্তোলন, হাসপাতাল থেকে ফিরে ফের দাফন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে।
পরিবারের কয়েকজন সদস্যের দাবি, ‘জিনে আসর’ হওয়ার পর পাওয়া নির্দেশের ভিত্তিতেই তারা এ কাজ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ আগস্ট শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মা এখনো জীবিত। এ বিশ্বাস থেকেই রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহটি প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী হাজ্জাজ

» ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন

» জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান

» জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য : মাহদী আমিন

» আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার: প্রেস সচিব

» পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

» বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

» গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা

» বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

» দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জ্বিনের নির্দেশে কবর থেকে জীবিত সন্দেহে দেহ উত্তোলন, হাসপাতাল থেকে ফিরে ফের দাফন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে।
পরিবারের কয়েকজন সদস্যের দাবি, ‘জিনে আসর’ হওয়ার পর পাওয়া নির্দেশের ভিত্তিতেই তারা এ কাজ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ আগস্ট শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মা এখনো জীবিত। এ বিশ্বাস থেকেই রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহটি প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com