বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে উবার। নতুন এই ব্যবস্থায় চালকরা নিজেদের পছন্দ অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিয়ে আরও স্বাধীনভাবে আয়ের সুযোগ পাবেন। এখন থেকে তারা ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’ সাবস্ক্রিপশন পাসের মধ্যে নিজের সুবিধামতো যেকোনো একটি বেছে নিতে পারবেন।

চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য সফলভাবে হাইব্রিড সাবস্ক্রিপশন চালুর পর, এবার গাড়িচালকদের জন্য একই সুবিধা নিয়ে এসেছে উবার। মূলত স্থানীয় চালকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে অ্যাপটিকে আধুনিক করার ধারাবাহিক প্রয়াস এটি। ফুল-টাইম কিংবা পার্ট-টাইম, সব ধরনের চালকই যেন স্বাচ্ছন্দ্যে অ্যাপ ব্যবহার করে নিজেদের সুবিধামতো আয় বাড়াতে পারেন, সেটাই উবারের মূল লক্ষ্য।

এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের আরও বেশি ট্রিপ নিতে উৎসাহিত করবে, যা চালক ও যাত্রী উভয়েরই ভ্রমণের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। উবার অ্যাপের প্রতিটি ট্রিপেই রয়েছে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া এবং সরাসরি অ্যাপ থেকে জরুরি সহায়তার মতো প্রয়োজনীয় নিরাপত্তা ফিচার, যা যাত্রী ও চালক উভয়ের যাতায়াত নিশ্চিন্ত ও নিরাপদ রাখে।

হাইব্রিড সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা তাদের প্রতিটি ট্রিপে পাবেন ‘০% কমিশন’ সুবিধা। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় চালকের কাছেই থাকবে, তারা শুধু নির্ধারিত সাবস্ক্রিপশন ফি আলাদাভাবে পরিশোধ করবেন। শুরুর দিকের বাড়তি খরচ ও জটিলতা কমে আসায় এই মডেলের মাধ্যমে আরও বেশি চালক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন এবং তাদের আয় বাড়াতে পারবেন বলে আশা করছে উবার।

এই বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, “উবারে আমরা সবসময় চেষ্টা করি যেন চালকদের জন্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করা আরও সহজ ও লাভজনক হয়। বাইক চালকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর, গাড়িচালকদের জন্য এই হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। চালকদের জন্য মানানসই সাবস্ক্রিপশন বেছে নেওয়ার সুযোগ তৈরি করে আমরা যেমন তাদের আয়ের পথ সহজ করছি, তেমনি যাত্রীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করছি।”

উবারের এই পদক্ষেপ মূলত বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। সরাসরি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়িয়ে দেশের রাইড-শেয়ারিং খাতের নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে উবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

» সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

» ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

» বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

» চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

» মানবপাচার মামলার এক আসামি গ্রেফতার

» অডিট রিপোর্ট না দেওয়া দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

» দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

» সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্কের প্রধান মঞ্চ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে উবার। নতুন এই ব্যবস্থায় চালকরা নিজেদের পছন্দ অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিয়ে আরও স্বাধীনভাবে আয়ের সুযোগ পাবেন। এখন থেকে তারা ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’ সাবস্ক্রিপশন পাসের মধ্যে নিজের সুবিধামতো যেকোনো একটি বেছে নিতে পারবেন।

চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য সফলভাবে হাইব্রিড সাবস্ক্রিপশন চালুর পর, এবার গাড়িচালকদের জন্য একই সুবিধা নিয়ে এসেছে উবার। মূলত স্থানীয় চালকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে অ্যাপটিকে আধুনিক করার ধারাবাহিক প্রয়াস এটি। ফুল-টাইম কিংবা পার্ট-টাইম, সব ধরনের চালকই যেন স্বাচ্ছন্দ্যে অ্যাপ ব্যবহার করে নিজেদের সুবিধামতো আয় বাড়াতে পারেন, সেটাই উবারের মূল লক্ষ্য।

এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের আরও বেশি ট্রিপ নিতে উৎসাহিত করবে, যা চালক ও যাত্রী উভয়েরই ভ্রমণের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। উবার অ্যাপের প্রতিটি ট্রিপেই রয়েছে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া এবং সরাসরি অ্যাপ থেকে জরুরি সহায়তার মতো প্রয়োজনীয় নিরাপত্তা ফিচার, যা যাত্রী ও চালক উভয়ের যাতায়াত নিশ্চিন্ত ও নিরাপদ রাখে।

হাইব্রিড সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা তাদের প্রতিটি ট্রিপে পাবেন ‘০% কমিশন’ সুবিধা। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় চালকের কাছেই থাকবে, তারা শুধু নির্ধারিত সাবস্ক্রিপশন ফি আলাদাভাবে পরিশোধ করবেন। শুরুর দিকের বাড়তি খরচ ও জটিলতা কমে আসায় এই মডেলের মাধ্যমে আরও বেশি চালক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন এবং তাদের আয় বাড়াতে পারবেন বলে আশা করছে উবার।

এই বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, “উবারে আমরা সবসময় চেষ্টা করি যেন চালকদের জন্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করা আরও সহজ ও লাভজনক হয়। বাইক চালকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর, গাড়িচালকদের জন্য এই হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। চালকদের জন্য মানানসই সাবস্ক্রিপশন বেছে নেওয়ার সুযোগ তৈরি করে আমরা যেমন তাদের আয়ের পথ সহজ করছি, তেমনি যাত্রীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করছি।”

উবারের এই পদক্ষেপ মূলত বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। সরাসরি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়িয়ে দেশের রাইড-শেয়ারিং খাতের নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে উবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com