ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের ৩৫৬ রানের জবাবে ৬ উইকেটে ১১৬ রানে দিন শেষ করেছে ভারত। স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে সফরকারীরা।

হ্যাগলি ওভালে আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে নিউ জিল্যান্ড। দিনের শুরুতেই গ্লেন ফিলিপসের উইকেট হারায় তারা। আগের দিন ৩৬ রান করা ফিলিপস আজ কোন রান যোগ করতে পারেননি।

এরপর নাথান স্মিথকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন ব্লান্ডেল। ২৬ রান করে আকাশ দিপের বলে বোল্ড হয়ে ফেরেণ স্মিথ। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৮৯ রানে থামেন ব্লান্ডেল।

দুই পেসার কাইল জেমিসন ও ম্যাট হেনরির করেন ১৯ রান। শেষ পর্যন্ত ৩৫৬ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। ভারতের হয়ে আকাশ দিপ নেন পাঁচটি উইকেট। আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার নেন দুটি করে উইকেট। ১টি উইকেট নিয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। দলীয় ৩৩ রানে ফেরেন লোকেশ রাহুল। জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান।

দুই অংকের দেখা পেলেও ইনিংস বড় করতে পারেননি দেবদূত পাডিকাল (২১ রান), শুবমান গিল (১৭ রান), ঋষভ পান্ত (২৩ রান)। ১০৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। তবে ১৫.১ ওভারে দুজন মিলে যোগ করতে পেরেছেন মাত্র ১২ রান। শেষ পর্যন্ত দিনের শেষ বলে আউট হন ওয়াশিংটন। তার ব্যাট থেকে আসে ১০ রান। ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন জুরেল। নিউ জিল্যান্ডের চার পেসারই উইকেটের দেখা পেয়েছেন। কাইল জেমিসন ও জ্যাকব ডাফির শিকার দুটি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও নাথান স্মিথ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

» সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ ,মামলা ৩৫টি

» আবারও শাহরুখ-কারিনার রসায়ন

» ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

» ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

» দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

» লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

» ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের ৩৫৬ রানের জবাবে ৬ উইকেটে ১১৬ রানে দিন শেষ করেছে ভারত। স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে সফরকারীরা।

হ্যাগলি ওভালে আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে নিউ জিল্যান্ড। দিনের শুরুতেই গ্লেন ফিলিপসের উইকেট হারায় তারা। আগের দিন ৩৬ রান করা ফিলিপস আজ কোন রান যোগ করতে পারেননি।

এরপর নাথান স্মিথকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন ব্লান্ডেল। ২৬ রান করে আকাশ দিপের বলে বোল্ড হয়ে ফেরেণ স্মিথ। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৮৯ রানে থামেন ব্লান্ডেল।

দুই পেসার কাইল জেমিসন ও ম্যাট হেনরির করেন ১৯ রান। শেষ পর্যন্ত ৩৫৬ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। ভারতের হয়ে আকাশ দিপ নেন পাঁচটি উইকেট। আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার নেন দুটি করে উইকেট। ১টি উইকেট নিয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। দলীয় ৩৩ রানে ফেরেন লোকেশ রাহুল। জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান।

দুই অংকের দেখা পেলেও ইনিংস বড় করতে পারেননি দেবদূত পাডিকাল (২১ রান), শুবমান গিল (১৭ রান), ঋষভ পান্ত (২৩ রান)। ১০৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। তবে ১৫.১ ওভারে দুজন মিলে যোগ করতে পেরেছেন মাত্র ১২ রান। শেষ পর্যন্ত দিনের শেষ বলে আউট হন ওয়াশিংটন। তার ব্যাট থেকে আসে ১০ রান। ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন জুরেল। নিউ জিল্যান্ডের চার পেসারই উইকেটের দেখা পেয়েছেন। কাইল জেমিসন ও জ্যাকব ডাফির শিকার দুটি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও নাথান স্মিথ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com