লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ লুটের টাকা দুবাই-ভারতে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। সেই লুটের টাকা দিয়ে এখন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল, এর জন্মই হচ্ছে সন্ত্রাসের মধ্যে দিয়ে। আওয়ামী লীগের নৈরাজ্য-অরাজকতা বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া যাবে না। দেড় যুগ ধরে এই আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে-জেলখানায় আটকে রেখেছে। তারা যে ক্ষতি করেছে তা বিশ বছর ক‍েনো ২০০ বছরেও কাটিয়ে ওঠা সম্ভব কি না, আমরা জানা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। কিন্তু বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করেছি। কারণ আমরা আর নৈরাজ্য-অগ্নিকাণ্ড-অগ্নি সন্ত্রাস হতে দেবো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

» ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

» দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

» লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

» ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

» পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী

» শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ লুটের টাকা দুবাই-ভারতে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। সেই লুটের টাকা দিয়ে এখন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল, এর জন্মই হচ্ছে সন্ত্রাসের মধ্যে দিয়ে। আওয়ামী লীগের নৈরাজ্য-অরাজকতা বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া যাবে না। দেড় যুগ ধরে এই আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে-জেলখানায় আটকে রেখেছে। তারা যে ক্ষতি করেছে তা বিশ বছর ক‍েনো ২০০ বছরেও কাটিয়ে ওঠা সম্ভব কি না, আমরা জানা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। কিন্তু বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করেছি। কারণ আমরা আর নৈরাজ্য-অগ্নিকাণ্ড-অগ্নি সন্ত্রাস হতে দেবো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com