গ্রামীণফোনের‘পথে পথে’ উদ্যোগ   

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ নামের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগের অংশ হিসেবে ২৫শে নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়েছেন। গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সাথে সাথে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং গ্রামীণফোনের প্রোডাক্টস এবং সার্ভিসেস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গ্রাহকের দৃষ্টিতে বাজারকে দেখা এবং সেই অভিজ্ঞতাগুলো নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার যে নিরন্তর প্রচেষ্টা গ্রামীণফোনের রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন।

এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”

পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই উদ্যোগটি সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা এবং গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, আরও প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন

» দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন

» এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক

» ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

» হাতীবান্ধার চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়া: যন্ত্রের মাধ্যমে ভুট্টার বীজ বপনে কৃষকদের স্বস্তি

» জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

» নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

» আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

» রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

 গ্রামীণফোনের‘পথে পথে’ উদ্যোগ   

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ নামের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগের অংশ হিসেবে ২৫শে নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়েছেন। গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সাথে সাথে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং গ্রামীণফোনের প্রোডাক্টস এবং সার্ভিসেস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গ্রাহকের দৃষ্টিতে বাজারকে দেখা এবং সেই অভিজ্ঞতাগুলো নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার যে নিরন্তর প্রচেষ্টা গ্রামীণফোনের রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন।

এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”

পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই উদ্যোগটি সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা এবং গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, আরও প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com