এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বললেন, বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, বাহাত্তরপন্থি না আপনারা চব্বিশপন্থি? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থি হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থি বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।

জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতা করবে।

বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। কিন্তু ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলমত-নির্বিশেষে সব বাংলাদেশিকে দেশের নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন

» দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন

» এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক

» ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

» হাতীবান্ধার চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়া: যন্ত্রের মাধ্যমে ভুট্টার বীজ বপনে কৃষকদের স্বস্তি

» জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

» নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

» আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

» রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বললেন, বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, বাহাত্তরপন্থি না আপনারা চব্বিশপন্থি? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থি হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থি বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।

জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতা করবে।

বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। কিন্তু ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলমত-নির্বিশেষে সব বাংলাদেশিকে দেশের নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com