চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর আর কোনও চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বক্তব্য দেন। এ সময় তিনি শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’

এর আগে ৮ দফা দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গিয়ে চান্দনা চৌরাস্তায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী

» শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

» জুমার নামাজের পর শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

» পাকিস্তানের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

» তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: জামায়াত আমির

» আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা

» ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

» চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর

» মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর আর কোনও চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বক্তব্য দেন। এ সময় তিনি শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’

এর আগে ৮ দফা দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গিয়ে চান্দনা চৌরাস্তায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com