হাতীবান্ধার চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়া: যন্ত্রের মাধ্যমে ভুট্টার বীজ বপনে কৃষকদের স্বস্তি

আসাদ হোসেন রিফাতঃ : তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপন শুরু করেছেন কৃষকরা। এতে সময় ও শ্রমিক খরচ কমার পাশাপাশি সঠিক দূরত্বে বীজ বপন নিশ্চিত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা।

​সরেজমিনে ডাউয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন চর ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুচরে আধুনিক যন্ত্র ব্যবহার করে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। আগে যেখানে এক বিঘা জমিতে হাত দিয়ে ভুট্টার বীজ লাগাতে বেশ কয়েকজন শ্রমিক ও পুরো দিন সময় লাগত, সেখানে আধুনিক এই মেশিনের সাহায্যে মাত্র আধা ঘণ্টায় সেই কাজ শেষ হচ্ছে।

​ডাউয়াবাড়ি চরের স্থানীয় কৃষক এনামুল ইসলাম বলেন, “আগে ভুট্টা লাগানোর মৌসুমে শ্রমিক পাওয়া যেত না, পেলেও মজুরি ছিল অনেক বেশি। হাতে লাগাতে সময়ও লাগতো অনেক। এখন যন্ত্র দিয়ে খুব দ্রুত ও সুন্দরভাবে সারিবদ্ধভাবে বীজ লাগাতে পারছি। এতে খরচ যেমন কমছে, তেমনি ফলনও ভালো হবে বলে আশা করছি।”

​স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ভুট্টা চাষ করতে গিয়ে হিমশিম খেতে হতো। তবে চরাঞ্চলে এই আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হওয়ায় তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। অল্প সময়ে অধিক জমিতে আবাদ করতে পারায় চরের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, “চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনতে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন করলে বীজের অপচয় কমে, চারা সমানভাবে গজায় এবং সার ব্যবস্থাপনা সহজ হয়। এতে চরের প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন

» দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন

» এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক

» ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

» হাতীবান্ধার চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়া: যন্ত্রের মাধ্যমে ভুট্টার বীজ বপনে কৃষকদের স্বস্তি

» জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

» নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

» আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

» রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতীবান্ধার চরাঞ্চলে আধুনিকতার ছোঁয়া: যন্ত্রের মাধ্যমে ভুট্টার বীজ বপনে কৃষকদের স্বস্তি

আসাদ হোসেন রিফাতঃ : তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপন শুরু করেছেন কৃষকরা। এতে সময় ও শ্রমিক খরচ কমার পাশাপাশি সঠিক দূরত্বে বীজ বপন নিশ্চিত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা।

​সরেজমিনে ডাউয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন চর ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুচরে আধুনিক যন্ত্র ব্যবহার করে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। আগে যেখানে এক বিঘা জমিতে হাত দিয়ে ভুট্টার বীজ লাগাতে বেশ কয়েকজন শ্রমিক ও পুরো দিন সময় লাগত, সেখানে আধুনিক এই মেশিনের সাহায্যে মাত্র আধা ঘণ্টায় সেই কাজ শেষ হচ্ছে।

​ডাউয়াবাড়ি চরের স্থানীয় কৃষক এনামুল ইসলাম বলেন, “আগে ভুট্টা লাগানোর মৌসুমে শ্রমিক পাওয়া যেত না, পেলেও মজুরি ছিল অনেক বেশি। হাতে লাগাতে সময়ও লাগতো অনেক। এখন যন্ত্র দিয়ে খুব দ্রুত ও সুন্দরভাবে সারিবদ্ধভাবে বীজ লাগাতে পারছি। এতে খরচ যেমন কমছে, তেমনি ফলনও ভালো হবে বলে আশা করছি।”

​স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ভুট্টা চাষ করতে গিয়ে হিমশিম খেতে হতো। তবে চরাঞ্চলে এই আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হওয়ায় তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। অল্প সময়ে অধিক জমিতে আবাদ করতে পারায় চরের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, “চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনতে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন করলে বীজের অপচয় কমে, চারা সমানভাবে গজায় এবং সার ব্যবস্থাপনা সহজ হয়। এতে চরের প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com