যে কারণে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকেছিলেন সোনম কাপুর

‎ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, মন্তব্য কিংবা দ্বন্দ্ব প্রায়ই আলোচনার জন্ম দেয়। তবে কিছু ঘটনা সময়ের ব্যবধানে আরও বেশি আলোচিত হয়ে ওঠে। তেমনই একটি ঘটনা অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে। একসময় ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন সোনম।

ঘটনাটি ২০০৯ সালের। সে সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অংশ নিয়ে আসছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই সময়ে ওই ব্র্যান্ডের নতুন ভারতীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হন সোনম কাপুর। ফলে দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

তবে উৎসব শুরুর আগেই এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন সোনম। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার মন্তব্যকে অসম্মানজনক বলে মনে করেন।

যদিও এ নিয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন সোনম। তিনি জানান, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ও ‘তাল’ সিনেমায় অভিনয় করেছেন। সেই সম্পর্কের কারণেই তিনি ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন।

সোনমের ভাষ্য ছিল, ঐশ্বরিয়া তার চেয়ে ভিন্ন প্রজন্মের একজন মানুষ। তাই তাকে ‘আন্টি’ বলা স্বাভাবিক বলেই মনে করেছিলেন তিনি। তার দাবি, ওই মন্তব্যে কোনো বিদ্বেষ বা অসম্মান করার উদ্দেশ্য ছিল না।

তবে বলিউডের বিভিন্ন মহলে সে সময় বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি। ঐশ্বরিয়া অনুরাগীদের পাশাপাশি অনেকেই সোনমের মন্তব্যকে অপেশাদার আচরণ হিসেবে দেখেছিলেন।

বলিপাড়ার গুঞ্জন ছিল, এই মন্তব্যে বেশ বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া। এমনো শোনা যায়, একই ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কানের লালগালিচায় সোনমের সঙ্গে উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

যদিও সময়ের সঙ্গে দুই অভিনেত্রীর সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীকালে সোনমও ইঙ্গিত দিয়েছিলেন যে, সে সময় তার আরও পরিণত আচরণ করা উচিত ছিল।

বহু বছর পেরিয়ে গেলেও বলিউডের আলোচিত বিতর্কগুলোর তালিকায় সোনম কাপুরের ‘আন্টি’ মন্তব্য এখনো অন্যতম চর্চিত বিষয় হয়ে রয়েছে। এটি আজও বি-টাউনের স্মরণীয় বিতর্কগুলোর একটি হিসেবে আলোচিত হয়।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে কারণে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকেছিলেন সোনম কাপুর

‎ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, মন্তব্য কিংবা দ্বন্দ্ব প্রায়ই আলোচনার জন্ম দেয়। তবে কিছু ঘটনা সময়ের ব্যবধানে আরও বেশি আলোচিত হয়ে ওঠে। তেমনই একটি ঘটনা অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে। একসময় ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন সোনম।

ঘটনাটি ২০০৯ সালের। সে সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অংশ নিয়ে আসছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই সময়ে ওই ব্র্যান্ডের নতুন ভারতীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হন সোনম কাপুর। ফলে দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

তবে উৎসব শুরুর আগেই এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন সোনম। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার মন্তব্যকে অসম্মানজনক বলে মনে করেন।

যদিও এ নিয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন সোনম। তিনি জানান, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ও ‘তাল’ সিনেমায় অভিনয় করেছেন। সেই সম্পর্কের কারণেই তিনি ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন।

সোনমের ভাষ্য ছিল, ঐশ্বরিয়া তার চেয়ে ভিন্ন প্রজন্মের একজন মানুষ। তাই তাকে ‘আন্টি’ বলা স্বাভাবিক বলেই মনে করেছিলেন তিনি। তার দাবি, ওই মন্তব্যে কোনো বিদ্বেষ বা অসম্মান করার উদ্দেশ্য ছিল না।

তবে বলিউডের বিভিন্ন মহলে সে সময় বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি। ঐশ্বরিয়া অনুরাগীদের পাশাপাশি অনেকেই সোনমের মন্তব্যকে অপেশাদার আচরণ হিসেবে দেখেছিলেন।

বলিপাড়ার গুঞ্জন ছিল, এই মন্তব্যে বেশ বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া। এমনো শোনা যায়, একই ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কানের লালগালিচায় সোনমের সঙ্গে উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

যদিও সময়ের সঙ্গে দুই অভিনেত্রীর সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীকালে সোনমও ইঙ্গিত দিয়েছিলেন যে, সে সময় তার আরও পরিণত আচরণ করা উচিত ছিল।

বহু বছর পেরিয়ে গেলেও বলিউডের আলোচিত বিতর্কগুলোর তালিকায় সোনম কাপুরের ‘আন্টি’ মন্তব্য এখনো অন্যতম চর্চিত বিষয় হয়ে রয়েছে। এটি আজও বি-টাউনের স্মরণীয় বিতর্কগুলোর একটি হিসেবে আলোচিত হয়।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com