ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জসিম মিয়া উপজেলার বুধন্তি ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার একটি বেকারিতে স্বামীর সঙ্গে দেখা করতে যান। তিনি নোয়াখালী থেকে বাসে করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসেন। পরে সেখান থেকে কুমিল্লা-সিলেটগামী একটি বাসে বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন। ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন জসিম মিয়া। পাশাপাশি আসনে বসার সুবাদে তাদের পরিচয় হয়। জসিম নিজেও বিজয়নগর যাবেন বলে ভুক্তভোগীকে জানান।

ভুক্তভোগী অভিযোগ করেন, বিজয়নগরে না নেমে জসিম তাকে নিয়ে মাধবপুরে নেমে যান। পরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে বিজয়নগরের সাতবর্গ এলাকায় নিয়ে যান। সেখানে মনিহার সিনেমা হলের পূর্ব পাশে দোতলায় একটি স্বর্ণের বক্স তৈরির কারখানায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে জসিম। পরে ভুক্তভোগীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তার স্বামী তপনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন জসিম। পথে বুধন্তি এলাকায় পৌঁছালে তিনি ভুক্তভোগীতে সিএনজি থেকে জোর করে নামানোর চেষ্টা করেন। বিষয়টি দেখে সিএনজিতে থাকা অন্য যাত্রী ও স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা জসিমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: শফিকুর রহমান

» নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

» কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে শেষ পর্যায়ে আলোচনায় যারা

» সিএমএসএমই উদ্যোক্তাদের চলতি মূলধন যোগাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক

» ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

» সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

» সময়ের আগে পিরিয়ড হতে পারে যেসব কারণে

» ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

» রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

» ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জসিম মিয়া উপজেলার বুধন্তি ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার একটি বেকারিতে স্বামীর সঙ্গে দেখা করতে যান। তিনি নোয়াখালী থেকে বাসে করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসেন। পরে সেখান থেকে কুমিল্লা-সিলেটগামী একটি বাসে বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন। ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন জসিম মিয়া। পাশাপাশি আসনে বসার সুবাদে তাদের পরিচয় হয়। জসিম নিজেও বিজয়নগর যাবেন বলে ভুক্তভোগীকে জানান।

ভুক্তভোগী অভিযোগ করেন, বিজয়নগরে না নেমে জসিম তাকে নিয়ে মাধবপুরে নেমে যান। পরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে বিজয়নগরের সাতবর্গ এলাকায় নিয়ে যান। সেখানে মনিহার সিনেমা হলের পূর্ব পাশে দোতলায় একটি স্বর্ণের বক্স তৈরির কারখানায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে জসিম। পরে ভুক্তভোগীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তার স্বামী তপনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন জসিম। পথে বুধন্তি এলাকায় পৌঁছালে তিনি ভুক্তভোগীতে সিএনজি থেকে জোর করে নামানোর চেষ্টা করেন। বিষয়টি দেখে সিএনজিতে থাকা অন্য যাত্রী ও স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা জসিমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com