ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত সিএনজি চালক ও ৪ জন যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় উঠলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালক ও অন্য ৪ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ১ জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘দেখি একটা ট্রাক ভাড়া করব এবার’ লংমার্চ নিয়ে নতুন পরিকল্পনা পাটওয়ারীর

» বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ মাহমুদ

» আ. লীগের আমলে ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে: এটিএম আজহার

» রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ

» বিদ্যুৎ-গ্যাসের ব্যবস্থা না করে ব্যস্ত টাকা ভাগাভাগিতে: শিশির মনির

» প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: শফিকুর রহমান

» নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

» কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে শেষ পর্যায়ে আলোচনায় যারা

» সিএমএসএমই উদ্যোক্তাদের চলতি মূলধন যোগাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক

» ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত সিএনজি চালক ও ৪ জন যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় উঠলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালক ও অন্য ৪ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ১ জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com