রাজশাহীতে বিশেষ অভিযানে ২৩০ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।

আজ  রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার দুটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রয়েছে। এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে অপমৃত্যুর ঘটনা ঘটেছে চারটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— একটি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা। তবে এ সময়ে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয় : গোলাম পরওয়ার

» জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

» জাতিসংঘে ইরানের পক্ষে ভেটো দিল চীন-রাশিয়া

» রাজশাহীতে পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার

» বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

» ট্রাকচালকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩জন আটক

» স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী

» বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

» ৪১ বছর পর বন্ধের পথে এয়ার ইন্ডিয়ার কণিষ্ক বোমা হামলার তদন্ত, ক্ষুব্ধ স্বজনরা

» ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহীতে বিশেষ অভিযানে ২৩০ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।

আজ  রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার দুটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রয়েছে। এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে অপমৃত্যুর ঘটনা ঘটেছে চারটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— একটি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা। তবে এ সময়ে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com